📚 হিন্দি শেখা এখন আরও সহজ!

আজকের নতুন পাঠ ১

প্রতিদিন শিখুন নতুন নতুন হিন্দি বাক্য

আপনি কি হিন্দিতে কথা বলতে চান? 😍

হিন্দি বলতে গিয়ে আটকে যাচ্ছেন? চিন্তা করবেন না! এবার সহজ বাংলা উচ্চারণের সাহায্যে হিন্দি শেখা শুরু করুন।

আজকের পাঠে রয়েছে ৩০টি দৈনন্দিন জীবনে ব্যবহার করা সহজ হিন্দি বাক্য। মন দিয়ে শিখুন আর হিন্দিতে কথা বলার কনফিডেন্স বাড়ান।

📝 আজকের ৩০টি হিন্দি বাক্য

1. আজ প্রচুর গরম।

হিন্দি: আজ বহুত গরমি হ্যায়।

2. আজ খুব ঠান্ডা।

হিন্দি: আজ বহুত ঠন্ড হ্যায়।

3. আমার খুব ক্ষিদে পেয়েছে।

হিন্দি: মুঝে বহুত ভুখ লগি হ্যায়।

4. আমার তেষ্টা পেয়েছে।

হিন্দি: মুঝে প্যাস লগি হ্যায়।

5. আমি খুব ক্লান্ত।

হিন্দি: ম্যায় বহুত থক গয়া হুঁ।

6. আজ খুব বৃষ্টি হচ্ছে।

হিন্দি: আজ বহুত বারিশ হো রহি হ্যায়।

7. তুমি কোথায় আছো?

হিন্দি: তুম কহাঁ হো?

8. আমি বাড়িতে আছি।

হিন্দি: ম্যায় ঘর পর হুঁ।

9. তুমি কী করছো?

হিন্দি: তুম ক্যা কর রহে হো?

10. আমি খেতে যাচ্ছি।

হিন্দি: ম্যায় খানে জা রহা হুঁ।

11. একটু অপেক্ষা করো।

হিন্দি: থোড়া ইনতেজার করো।

12. আমার খুব ভালো লাগছে।

হিন্দি: মুঝে বহুত আচ্ছা লগ রহা হ্যায়।

13. তুমি খুব সুন্দর।

হিন্দি: তুম বহুত সুন্দর হো।

14. আজ আমার ছুটি।

হিন্দি: আজ মেরি ছুট্টি হ্যায়।

15. আমি এখন ব্যস্ত।

হিন্দি: ম্যায় অভি ব্যস্ত হুঁ।

16. তুমি ঠিক বলেছো।

হিন্দি: তুমনে সহি কহা।

17. আমার খুব ঘুম পাচ্ছে।

হিন্দি: মুঝে বহুত নিন্দ আ রহি হ্যায়।

18. দরজা বন্ধ করো।

হিন্দি: দরওয়াজা বন্ধ করো।

19. আমাকে ফোন করো।

হিন্দি: মুঝে ফোন করো।

20. আমি তোমাকে চিনি।

হিন্দি: ম্যায় তুমহে জানতা হুঁ।

21. তুমি কখন আসবে?

হিন্দি: তুম কব আওগে?

22. আমি পরে আসব।

হিন্দি: ম্যায় বাদ মে আউঙ্গা।

23. এটা খুব দামি।

হিন্দি: ইয়ে বহুত ম্যহেঙ্গা হ্যায়।

24. এটা আমার।

হিন্দি: ইয়ে মেরা হ্যায়।

25. আমি মজা করছি।

হিন্দি: ম্যায় মজাক কর রহা হুঁ।

26. আমার খুব ভালো লাগলো।

হিন্দি: মুঝে বহুত আচ্ছা লগা।

27. তুমি কি জানো?

হিন্দি: ক্যা তুমহে পতা হ্যায়?

28. আমি বুঝতে পেরেছি।

হিন্দি: ম্যায় সমঝ গয়া।

29. কোনো সমস্যা নেই।

হিন্দি: কোই বাত নহি।

30. কাল দেখা হবে।

হিন্দি: কল মিলেঙ্গে।

🎓 হিন্দি শেখার সহজ কৌশল

✅ প্রতিদিন ৫টি করে বাক্য শিখুন।

✅ বাংলা উচ্চারণ দেখে হিন্দি বলুন।

✅ প্রতিটি বাক্য ৩ বার করে অনুশীলন করুন।

✅ বন্ধুদের সঙ্গে হিন্দিতে কথা বলুন।

✅ প্রতিদিন নতুন পাঠ পড়ুন।

📥 ৩০টি হিন্দি বাক্যের PDF

আজকের সম্পূর্ণ পাঠ PDF আকারে সংগ্রহ করুন। মোবাইলে সেভ করে রাখুন এবং যখন খুশি পড়ে অনুশীলন করুন।

📥 PDF Download করুন

🧠 আজকের ছোট্ট কুইজ

"আমি খুব ক্লান্ত।"

এই বাক্যটির হিন্দি কী?

👇 আপনার উত্তর কমেন্টে লিখুন।