হিন্দি ভাষায় বাজার করার ৩০টি সহজ ও স্মার্ট বাক্য

হিন্দিতে বাজার করার ৩০টি সহজ ও Smart Sentence বাজারে গিয়ে হিন্দিতে কথা বলতে অনেকেরই অস্বস্তি লাগে। বিশেষ করে সবজি, মাছ, ফল বা নিত্যপ্রয়োজনীয় জিনিস Purchase করার সময় সঠিকভাবে দাম জিজ্ঞেস করা, দরদাম করা কিংবা ভালো জিনিস বেছে নেওয়ার জন্য কিছু সাধারণ হিন্দি বাক্য জানা খুবই দরকার।

আপনি যদি নতুন করে হিন্দি শেখা শুরু করেন, তাহলে এই বাক্য গুলো আপনার জন্য খুবই উপকারী হবে। 

কারণ এখানে এমন ৩০টি সহজ ও Smart Sentence দেওয়া হয়েছে যেগুলো প্রতিদিন বাজারে ব্যবহার করা যায়। প্রতিটি বাক্যের সাথে বাংলা অর্থ ও বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে যাতে সহজেই মুখস্থ করা যায় এবং বাস্তবে ব্যবহার করা যায়।

নিয়মিত এই বাক্য গুলো Pactics করলে খুব দ্রুত আপনার হিন্দিতে কথা বলার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

হিন্দিতে বাজার করার ৩০টি সহজ ও স্মার্ট বাক্য

১) ভাই, আলুর দাম কত?

ভাইয়া, আলু কা দাম কিতনা হ্যায়?

২) টাটকা সবজি দিন

তাজা সবজি দিজিয়ে

৩) একটু কম নিন

থোড়া কম লিজিয়ে

৪) ভালোটা দেখান

আচ্ছা ওয়ালা দিখাইয়ে

৫) এক কেজি পেঁয়াজ দিন

এক কিলো পিয়াজ দিজিয়ে

৬) এই মাছটা টাটকা তো?

ইয়ে মাছলি তাজা হ্যায় না?

৭) খুব বেশি দাম বলছেন

বহুত জ্যায়াদা দাম বোল রহে হো

৮) সস্তায় কিছু আছে?

সস্তা মে কুছ হ্যায়?

৯) ঠিক ঠিক দাম বলুন

সহি দাম বোলিয়ে

১০) একটু তাড়াতাড়ি দিন

থোড়া জলদি দিজিয়ে

১১) এটা পাকা তো?

ইয়ে পাকা হ্যায় না?

১২) আধা কেজি টমেটো দিন

আধা কিলো টমেটর দিজিয়ে

১৩) ভালোটা আলাদা করে দিন

আচ্ছা ওয়ালা আলাগ সে দিজিয়ে

১৪) প্লাস্টিক ব্যাগ দেবেন?

প্লাস্টিক ব্যাগ দোগে?

১৫) খুচরা টাকা নেই

ছুট্টা নেহি হ্যায়

১৬) অনলাইনে পেমেন্ট করবো

অনলাইন পেমেন্ট কারুঙ্গা

১৭) আরেকটু কমান

থোড়া ঔর কম কিজিয়ে

১৮) এই ফলটা মিষ্টি হবে তো?

ইয়ে ফল মিঠা হোগা না?

১৯) বেশি নিলে কম হবে?

জ্যায়াদা লেনে পর কম হোগা?

২০) সব মিলিয়ে কত হলো?

সব মিলাকে কিতনা হুয়া?

২১) ধনিয়া আর কাঁচামরিচ দিন

ধনিয়া ঔর হরি মির্চ দিজিয়ে

২২) এটা কেটে পরিষ্কার করে দিন

ইসকো কাটকে সাফ কর দিজিয়ে

২৩) আজ খুব ভিড় আছে

আজ বহুত ভিড় হ্যায়

২৪) আমি নিয়মিত এখান থেকে কিনি

ম্যায় রোজ ইহাঁ সে খরিদতা হুঁ

২৫) একটু ভালোভাবে প্যাক করুন

থোড়া আচ্ছে সে প্যাক কিজিয়ে

২৬) এইটা তাজা না পুরনো?

ইয়ে তাজা হ্যায় ইয়া পুরানা?

২৭) আমাকে ঠকাবেন না

মুঝে ধোকা মত দিজিয়ে

২৮) পাশের দোকানে কম দাম

পাশ ওয়ালে দোকান মে কম দাম হ্যায়

২৯) ঠিক আছে, ওজন করুন

ঠিক হ্যায়, ওজন কিজিয়ে

৩০) কাল আবার আসবো

কাল ফির সে আউঙ্গা

কেন এই বাক্য গুলো শিখবেন?

  • বাজারে সহজে হিন্দিতে কথা বলতে পারবেন।
  • দরদাম করতে আত্মবিশ্বাস বাড়বে।
  • দোকানদারের কথা সহজে বুঝতে পারবেন।
  • বাইরে গেলে হিন্দিতে যোগাযোগ সহজ হবে।
  • নতুনদের জন্য খুব সহজ ও কার্যকর।

দ্রুত হিন্দি শেখার ছোট টিপস

  • প্রতিদিন ৫টি করে বাক্য মুখস্থ করুন।
  • আয়নার সামনে দাঁড়িয়ে Pactics করুন।
  • বাজারে গেলে অন্তত ২-৩টি বাক্য ব্যবহার করার। চেষ্টা করুন।
  • নিয়মিত বলার অভ্যাস করলে খুব দ্রুত উন্নতি হবে।

বাজার করার ৩০টি হিন্দি বাক্য

শেষ কথা:

হিন্দি শেখা কঠিন কিছু নয়। প্রতিদিনের প্রয়োজনীয় ছোট ছোট বাক্য থেকেই সহজে শুরু করা যায়। বাজারে ব্যবহৃত এই ৩০টি স্মার্ট হিন্দি বাক্য নিয়মিত অনুশীলন করলে খুব দ্রুত আপনার হিন্দিতে কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস দুটোই বেড়ে যাবে।

Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org