হিন্দি শিখতে না পারার আসল কারণ—এই ৫০টা শব্দ তুমি জানো না!
অনেকেই বলে হিন্দি ভাষা শেখা খুব কঠিন। কিন্তু সত্যিটা একেবারেই অন্যরকম। আসল সমস্যা গ্রামার নয়, বইও নয় সমস্যা হলো দৈনন্দিন ব্যবহৃত প্রয়োজনীয় শব্দভান্ডারের অভাব।
আসলে, Spoken Hindi Learning, Learn Hindi Easily, Hindi Vocabulary for Beginners এই বিষয় গুলোতে যারা আগ্রহী, তারা জানেন না যে মাত্র ৫০টি দরকারি হিন্দি শব্দ না জানার কারণেই ৯০% মানুষ হিন্দিতে কথা বলতে পারে না।
দোকান, ট্রেন, অফিস, ভ্রমণ কিংবা সাধারণ কথাবার্তায় যেসব শব্দ প্রতিদিন লাগে সেগুলোই যদি জানা না থাকে, তাহলে হিন্দি শেখা কখনোই সহজ মনে হবে না।
এই পোস্টে আমরা এমন ৫০টি পাওয়ারফুল হিন্দি শব্দ নিয়ে কথা বলবো, যেগুলো জানলেই আপনার Hindi Speaking Confidence কয়েকগুণ বেড়ে যাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন হিন্দি আসলে কঠিন নয়, বরং খুবই সহজ!
৫০টি হিন্দি শব্দ ও বাংলা উচ্চারণ
- কি — ক্যায়া
- কে — কৌন
- কোথায় — কাহাঁ
- কখন — কাব্
- কেন — কিঁউ
- কেমন করে/কিভাবে —ক্যইসে
- হ্যাঁ — হাঁ
- না — নেহি
- সব — সাব্
- কিছু — কুছ
- আমাকে — মুঝে
- তুমি — তুম
- আপনি — আপ
- আমার — মেরে/মেরা
- তোমার — তুমহারে
- এটা — ইয়ে/ইহ
- ওটা — ওহ্
- এখানে — ইয়াঁ
- সেখানে — বাহাঁ
- ঠিক — ঠিক
- ভালো — আচ্ছা
- খারাপ — বুরা
- বেশি — জ্যাদা
- কম — কাম
- সঠিক — সাহী
- ভুল — গালত
- আবার/তারপর — ফির
- এখন — আব
- আজ — আজ
- কাল/আগামীকাল — কাল
- যাওয়া — জানা
- আসা — আনা
- খাওয়া — খানা
- পান করা — পিনা
- ভাবা — সোচনা
- বলা — বোলনা
- শোনা — সুননা
- দেখা — দেখনা
- নেওয়া — লেনা
- দেওয়া — দেনা
- দাঁড়াও/থামো — রুকো
- চলো — চালো
- দাও — দো
- আনো — লাও
- কোরো না — মাত্ কারো
- যথেষ্ট/থাক — বস
- আরও — অর
- কিন্তু — লেকিন
- কখনো — কাবি
- সবসময় — হামেশা
কেন এই ৫০টা শব্দ এত গুরুত্বপূর্ণ?
✔ প্রতিটি বাক্যের বেসিক স্ট্রাকচার এখান থেকে তৈরি হয়
✔ এগুলো ছাড়া তুমি প্রশ্ন বানাতে পারবে না
✔ উত্তর দিতে অসুবিধা হবে
✔ হিন্দি শুনলে বুঝবে, কিন্তু বলার সময় মুখে আসবে না
✔ এটাই ৯০% মানুষের সমস্যা শব্দ জানা নেই!
📑 ৫০টি হিন্দি শব্দ ও বাংলা উচ্চারণ PDF Download
এক ক্লিকে নিচের বোতামে চাপ দিয়ে PDF ফাইলটি Download করে নিন।
শেষ কথা:
হিন্দি শেখা কোনো অসম্ভব কাজ নয় শুধু সঠিক শব্দ জানাটাই আসল চাবিকাঠি। আপনি যদি নিয়মিতভাবে এই ৫০টি গুরুত্বপূর্ণ হিন্দি শব্দ ব্যবহার করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই Basic Hindi Speaking, Daily Use Hindi Words, এবং Hindi for Beginners সবকিছুই আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে।
মনে রাখবেন, ভাষা শেখা শুরু হয় শব্দ দিয়ে, ভয় দিয়ে নয়। আজ থেকেই এই শব্দ গুলো আয়ত্ত করুন, প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করুন দেখবেন হিন্দি আপনাকে আর ভয় দেখাবে না।
যারা সত্যিই Fluent Hindi Speaking শিখতে চান, তাদের জন্য এই শব্দগুলোই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ।
