প্রতিদিন ব্যবহৃত দরকারি ৩০টি হিন্দি বাক্য পাঠ - ১
রাতের সময় আমরা পরিবারের সদস্য, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলি।
কিন্তু হিন্দিতে কীভাবে বলব? আজ শিখে নাও “রাতে ব্যবহৃত দরকারি ৩০টি হিন্দি বাক্য” সহজ বাংলা অর্থ ও উচ্চারণসহ।
এই বাক্য গুলো নিয়মিত চর্চা করলে খুব সহজেই তোমার Spoken Hindi অনেক ভালো হয়ে যাবে।
প্রতিদিন ব্যবহৃত দরকারি ৩০টি হিন্দি বাক্য
১. লাইট বন্ধ করো।
হিন্দি: লাইট বান্দ কারো।
২. এত রাতে কী করছো?
হিন্দি: ইতনি রাত কো কেয়া কার রাহে হো?
৩. ঘুমাতে যাও এখন।
হিন্দি: আব সোনে যাও।
৪. কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে।
হিন্দি: কাল সুবাহ জালদি উঠনা হ্যায়।
৫. মোবাইলটা বন্ধ করো।
হিন্দি: মোবাইল বান্দ কারো।
৬. দেরি হয়ে গেছে।
হিন্দি: দের হো গাই হ্যায়।
৭. আমি খুব ক্লান্ত।
হিন্দি: ম্যায় বাহুত থাক গায়া হুঁ।
৮. ঘুম আসছে না।
হিন্দি: নিন্দ নেহি আ রাহি হ্যায়।
৯. দরজাটা বন্ধ করো।
হিন্দি: দরওয়াজা বান্দ কারো।
১০. জানালাটা খুলে দাও।
হিন্দি: খিড়কি খোল দো।
১১. জানালাটা বন্ধ করো।
হিন্দি: খিড়কি বান্দ কারো।
১২. আমার ঘুম ভেঙে গেছে।
হিন্দি: মেরি নিন্দ তোর গায়ি হ্যায়।
১৩. চুপচাপ থাকো।
হিন্দি: চুপ রহো।
১৪. এখন কথা বলবে না।
হিন্দি: আব বাত মাত কারো।
১৫. শুভরাত্রি।
হিন্দি: শুভ্ রাত্রী।
১৬. ভালো ঘুমিও।
হিন্দি: আচ্ছি নিন্দ লেনা।
১৭. স্বপ্নে দেখা হবে।
হিন্দি: সাপ্নে মে মিলতে হ্যায়।
১৮. লাইটটা জ্বালাও।
হিন্দি: লাইট জালাইয়ে
১৯. ফ্যানটা চালাও।
হিন্দি: পাংখা চালাইয়ে
২০. এয়ার কন্ডিশনার চালাও।
হিন্দি: এসি চালু কারো।
২১. বালিশটা দাও।
হিন্দি: তাকিয়া দো।
২২. কম্বলটা দাও।
হিন্দি: কাম্বাল দো।
২৩. ঘুমোতে দাও আমাকে।
হিন্দি: মুঝে সোনে দো।
২৪. এখন কথা বলো না।
হিন্দি: আব বাত মাত কারো।
২৫. বাইরে খুব ঠান্ডা পড়ছে।
হিন্দি: বাহার বাহুত ঠান্ড হ্যায়।
২৬. পর্দাটা টেনে দাও।
হিন্দি: পারদা খীঁচ দো।
২৭. আমি এক গ্লাস জল আনছি।
হিন্দি: ম্যায় এক গিলাস পানি লা রাহা হুঁ।
২৮. বাচ্চাটা ঘুমিয়ে গেছে।
হিন্দি: বাচ্চা সো গায়া হ্যায়।
২৯. কাল সকালে দেখা হবে।
হিন্দি: কাল সুবাহ মিলতে হ্যায়।
৩০. মিষ্টি করে ঘুমাও।
হিন্দি: মিঠি নিন্দ লো।
📘 Night Time Daily Use Hindi Sentences PDF Download
এক ক্লিকে নিচের বোতামে চাপ দিয়ে ছবির PDF ফাইলটি ডাউনলোড করে নিন।
শেষ কথা:
রাতের সময় আমরা প্রতিদিন এই কথা গুলো বলি তাই এগুলো সবচেয়ে দরকারি। প্রতিদিন এই Night Time Hindi Sentences একবার করে বলো, দেখবে কয়েক দিনের মধ্যেই হিন্দিতে সাবলীল হয়ে গেছো।
